হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন।




তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি।



তিনি জানান, বুধবার সন্ধ্যা থেকেই জুনায়েদ বাবুনগরী অসুস্থ বোধ করছিলেন।


আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে স্ট্রোক করলে তাকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নেয়া হয়।


সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।